মহাখালীর খাজা টাওয়ারে আগুন: আটকা বহু মানুষ, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩, ০৬:১৪ অপরাহ্ণ

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আগুনের কারণে ভবনটিতে বহু মানুষ আটকে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

Ad

তিনি বলেন, ‘মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের আটটি ইউনিট কাজ করছে। পথে আরও ইউনিট রয়েছে, ঘটনাস্থলে যাচ্ছে সেগুলো। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে মানুষজন আটকে আছে। আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছি।’


সম্পাদক ও প্রকাশক : খন্দকার মোস্তাক আহমেদ রয়েল
নির্বাহী সম্পাদক: খন্দকার শহিদুল ইসলাম

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রয়েল করপোরেশন এর একটি প্রতিষ্ঠান।
নিউজ ডেস্ক : +8801911123777
বিজ্ঞাপন : +8801841230482

ই-মেইল: news.deshdeshantor@gmail.com

বাড়ি# ৩৫/১০, রোড# ১১, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭