চাঁদাবাজি বন্ধ ও প্রতিরোধের বিকল্প উদ্যোগ হাসনাত আবদুল্লাহর
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ

নিউজ ডেস্কঃ চাঁদাবাজি বন্ধ ও প্রতিরোধের বিকল্প উদ্যোগ হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি ‘গণভিক্ষা কর্মসূচি’র ঘোষণাও দিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানান হাসনাত আবদুল্লাহ। পোস্টে তিনি জানান, সোমবার বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে বিশেষ এই ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করা হবে।

Ad

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি।’ তিনি আরও বলেন, মানুষের দেওয়া এক টাকাও হয়তো কাউকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে। পোস্টে তিনি চাঁদাবাজির বিকল্প হিসেবে দান করার আহ্বান জানান এবং ‘সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে’ অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তার ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বাংলামোটরে স্থাপিত দানবক্সে মানুষ অর্থ দিতে পারবেন। হাসনাত আবদুল্লাহর ভাষ্য অনুযায়ী, এর উদ্দেশ্য চাঁদাবাজির পরিবর্তে বিকল্পভাবে অর্থ সংগ্রহ এবং সংশ্লিষ্টদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া।


সম্পাদক ও প্রকাশক : খন্দকার মোস্তাক আহমেদ রয়েল
নির্বাহী সম্পাদক: খন্দকার শহিদুল ইসলাম

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রয়েল করপোরেশন এর একটি প্রতিষ্ঠান।
নিউজ ডেস্ক : +8801911123777
বিজ্ঞাপন : +8801841230482

ই-মেইল: news.deshdeshantor@gmail.com

বাড়ি# ৩৫/১০, রোড# ১১, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭