মালয়েশিয়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটির অনুমোদন
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ

মালয়েশিয়া প্রতিনিধিঃ মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পাঁচ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ১২ জুন ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আগের কমিটির দলীয় কোন কার্যক্রম না থাকায় সেটি বাতিল করে কেন্দ্রীয় কমটির সিদ্ধান্ত অনুযায়ী সাবেক ছাত্র নেতা মোঃ শাহিন শাহ সাম্যকে সভাপতি ও সেলিম সরকারকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন এবং দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সজিব।

Ad

নবগঠিত কমিটির সভাপতি মোঃ শাহিন শাহ সাম্য বলেন, “মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। পাশাপাশি দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে অবদান রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।”

সাধারণ সম্পাদক সেলিম সরকার বলেন, “মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করাই হবে আমাদের অগ্রাধিকার। প্রবাসীদের স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি শ্রমজীবীদের অধিকার ও কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেও কমিটি ভূমিকা রাখবে।


সম্পাদক ও প্রকাশক : খন্দকার মোস্তাক আহমেদ রয়েল
নির্বাহী সম্পাদক: খন্দকার শহিদুল ইসলাম

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রয়েল করপোরেশন এর একটি প্রতিষ্ঠান।
নিউজ ডেস্ক : +8801911123777
বিজ্ঞাপন : +8801841230482

ই-মেইল: news.deshdeshantor@gmail.com

বাড়ি# ৩৫/১০, রোড# ১১, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭