মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬

হাজিগঞ্জে মাদ্রাসা থেকে নিখোঁজ কিশোর, পরিবারের আকুতি:খুঁজে দিন আমাদের নাঈমুলকে

প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ণ

মো,ওমর ফারুক,চাঁদপুর:চাঁদপুরের হাজিগঞ্জে মাদ্রাসা থেকে এক কিশোরের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

পরিবারের দাবি, নিখোঁজ নাঈমুল ইসলামের সন্ধান না পেয়ে তারা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

Ad

জানা যায়, নিখোঁজ কিশোরের নাম মো.নাঈমুল ইসলাম (১৫)। তিনি হাজিগঞ্জ থানাধীন খাটরা বিলওয়াই এলাকার রহিমানুর ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মাদ্রাসার সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ করেই মাদ্রাসা থেকে বেরিয়ে যায় সে। এরপর থেকে আর বাড়ি বা আশেপাশের কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরিবারের বড় ভাই মো. আশরাফুল ইসলাম এ বিষয়ে হাজিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (ডিডি নং-১৫৪১) করেছেন।

তিনি জানান.আমার ভাই নাঈমুল ইসলামের বয়স মাত্র ১৫ বছর। সে হঠাৎ করেই নিখোঁজ হয়েছে। আমরা আত্মীয়স্বজন, পরিচিতজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাইনি। আমরা অত্যন্ত অসহায় ও উৎকণ্ঠায় আছি। আমার ভাইয়ের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনী ও হৃদয়বান দেশবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।”

 

নিখোঁজ নাঈমুলের শারীরিক বর্ণনা:

১) বয়স:১৫ বছর। ২) উচ্চতা:আনুমানিক ৪ ফুট ১০ ইঞ্চি।
৩)গায়ের রং: শ্যামলা।৪)মুখমণ্ডল: লম্বাটে।
৫)পরনে ছিল: সাদা পাঞ্জাবি ও পায়জামা।
৬)চুল: ছোট ও কালো। ৭)চোখের মণি: কালো।
৮)কোনো বিশেষ সনাক্তকরণ চিহ্ন নেই।

পরিবার জানিয়েছে, নাঈমুল কোনো মোবাইল ফোন ব্যবহার করতো না। তাই তাকে খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.মহিউদ্দিন ফারুক বলেন: নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি হয়েছে। আমরা ইতোমধ্যেই গুরুত্ব সহকারে খোঁজাখুঁজি শুরু করেছি। আশা করছি দ্রুতই তাকে খুঁজে পাওয়া যাবে।

পরিবারের আকুতি:-নিখোঁজের খবরে পরিবারে নেমে এসেছে শোকাবহ নীরবতা। মা-বাবা ছেলেকে ফিরে পেতে অশ্রুসিক্ত কণ্ঠে সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন। পরিবার বিশ্বাস করে, আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক প্রচেষ্টা ও সাধারণ মানুষের সহায়তায় তাদের প্রিয় নাঈমুল খুব শিগগিরই ফিরে আসবে।

সম্মানিত ভিউয়ার্স ও পাঠকের প্রতি অনুরোধ: নিখোঁজ কিশোর (হিফজ পড়ুয়া) নাঈমুল ইসলামের সন্ধান পেলে দয়া করে দ্রুততম সময়ে নিকটস্থ থানায় যোগাযোগ করুন। পোস্টটি যত বেশি সম্ভব শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারই হবে সবচেয়ে বড় উপহার। আপনার শেয়ারটি কারো চোখে পড়তে পারে, আর সেই সূত্রেই মিলতে পারে নিখোঁজ কিশোর নাঈমুল ইসলামের সন্ধান।